ক্যানসারের ওষুধ চোরাচালান, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM

ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের জীবনরক্ষাকারী ওষুধ চোরাচালানের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন চীনের নাগরিক আছেন। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক খুদে বার্তায় এসআরবি-৩ এ তথ্য জানিয়েছে।
খুদে বার্তায় বলা হয়েছে, আজ দুপুরে রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় এসআরবি-৩-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয়
নিজেকে রক্ষার জন্য অপরাধটা কি আমাদেরই হলো, প্রশ্ন সেই তরুণীর
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
জাতীয়
‘মায়ের কাছে অভিযোগ দিলি ক্যানে’ বলেই বাটাম দিয়ে মাথায় আঘাত, প্রাণ গেল তরুণের
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৯ PM · প্রথম আলো
জাতীয়
অগ্নিকাণ্ডের পর টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানা বন্ধ ঘোষণা
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭ PM · প্রথম আলো
জাতীয়
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে দুর্বৃত্তদের আগুন
১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
