কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ রবিন আর নেই
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৮ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের শতাব্দীপ্রাচীন প্রায় দুইশ’ বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ ঘোষ রবিন আর নেই।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপনসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
শোক প্রকাশ করে সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন, রবীন্দ্রনাথ ঘোষ রবিন ছিলেন আমাদের মন্দির কমিটির একজন নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল সদস্য। মন্দিরের ইতিহাস,ঐতিহ্য ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে তিনি অত্যন্ত আন্তরিকভাবে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন বলেন,রবিনের মতো একজন আন্তরিক কর্মী ও দায়িত্বশীল মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। মন্দিরের বিভিন্ন কার্যক্রমে তার অবদান ও সহযোগিতা আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। তার কর্ম ও স্মৃতি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।
উল্লেখ্য: রবীন্দ্রনাথ ঘোষ রবিন তার মৃত্যুতে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কমিটির পক্ষ তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
The post কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ রবিন আর নেই appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
