কাজিপুরে জিপিএস ট্র্যাকার থাকায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
১৯ আগস্ট, ২০২৬ এ ৭:৩৭ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর থানার কাঠেরপুল এলাকা থেকে চুরি হওয়া একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জিপিএস ট্র্যাকার প্রযুক্তির সহায়তায় কাজিপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ১০টা ২০ মিনিটের দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন কাঠেরপুল এলাকা থেকে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটিতে জিপিএস ট্র্যাকার সংযুক্ত থাকায় মালিক সেটির অবস্থান শনাক্ত করে অনুসরণ করতে থাকেন।
একপর্যায়ে মোটরসাইকেলটি কাজিপুর থানা এলাকায় প্রবেশ করলে মালিক বিষয়টি কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে মোবাইল ফোনে জানান। খবর পেয়ে ওসি কাজিপুর থানার কর্মকর্তা ও ফোর্স নিয়ে দ্রুত টহল জোরদার করেন এবং মোটরসাইকেলটির অবস্থান শনাক্তের চেষ্টা চালান।
পরে কাজিপুর থানার খুদবান্দি নৌকাঘাট এলাকায় চোর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধার শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মোটরসাইকেলটি তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। জিপিএস ট্র্যাকার প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে দ্রুত চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে।
The post কাজিপুরে জিপিএস ট্র্যাকার থাকায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
নদীর দেশ, ভ্রমণের নতুন দিগন্ত: বাংলাদেশে রিভার ট্যুরিজমের সম্ভাবনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM · প্রথম আলো
