কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু
১৬ আগস্ট, ২০২৬ এ ১২:৫২ PM

কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর ছোট উপকূলীয় গ্রাম পোর্ট অলরির প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১৮৮ কিলোমিটার নিচে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভানুয়াতুর প্রাকৃতিক দুর্যোগবিষয়ক কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ একটি দ্বীপরাষ্ট্র। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এ অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।
ভানুয়াতুতে এ ভূমিকম্পের আগে কলম্বিয়া ও ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ায় গতকাল শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর শতাধিক পরাঘাত অনুভূত হয়। এতে ৫১ জন নিহত হয়েছেন।
এর আগে গত সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। কালি, পেরেইরা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভবন, সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
এ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা এ পর্যন্ত প্রায় ২৯০–তে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪০ জন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এখনো চলছে অভিযান।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯ AM · প্রথম আলো
পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’
২৯ অক্টোবর, ২০২৬ এ ৯:২৫ AM · প্রথম আলো
প্রাণ না কাড়লেও তীব্র যন্ত্রণা দেয়, যুক্তরাষ্ট্রের হাতে এ কোন অস্ত্র
২৯ অক্টোবর, ২০২৬ এ ৯:২৪ AM · প্রথম আলো
হার্ভার্ডের ‘ড্রপআউট’ তরুণ কম্পিউটার পৌঁছে দিলেন দুনিয়ার ঘরে ঘরে
২৯ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৬২
২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১ PM · বাংলা ট্রিবিউন
