কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ওরফে ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আনোয়ারুল কলকাতায় খুন হন।
গতকাল বুধবার রাতে ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে আটক করে।
আজ বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি খুন হন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
দুর্ঘটনায় ট্রাকে আটকে পড়া চালক ও সহকারীকে যেভাবে জীবিত উদ্ধার করা হলো
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫২ AM · প্রথম আলো
হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে কী পাওয়া গেল
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৫ AM · প্রথম আলো
নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় দুর্বৃত্তদের আগুন
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৪ AM · প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন
২৫ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৩ PM · প্রথম আলো
তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস
২৫ নভেম্বর, ২০২৬ এ ১২:১৬ PM · প্রথম আলো
