শাহজাদপুর সংবাদ

এমপি আইনুল হকের ওপর হামলার ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

১৫ আগস্ট, ২০২৬ এ ১০:৫০ PM

এমপি আইনুল হকের ওপর হামলার ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হকের ওপর হামলা এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শনিবার বিকেল ৬টার দিকে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের দায়ী করেছে জেলা বিএনপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র রাজনীতি থেকে দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে গড়ে ওঠা এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হকের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হামলা, ভাঙচুর বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

The post এমপি আইনুল হকের ওপর হামলার ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ