এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
৪ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ AM

লস অ্যাঞ্জেলেসের একটি এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তার নাম, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে ওই প্রতিষ্ঠান ব্যবসা করছে, এমন অভিযোগ তুলে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী।
ঊর্বশীর টিমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘লস এঞ্জেলেসের এক এআই কোম্পানি বিনা অনুমতিতেই ঊর্বশীর নাম, ছবি-ভিডিও ব্যবহার করে বিলিয়ন ডলারের ব্যবসা করছে।’
অভিনেত্রীর কড়া বার্তা, ‘আপনারা আপনাদের এআই সংস্থার নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন, কিন্তু অনুমতি ছাড়া আমার নাম জড়াবেন না।’
ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকাদের ছবি-ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর আগে ঊর্বশীর ‘স্নানঘরের ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখনও ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং অনেকেই সেটিকে এআই-নির্মিত বা বিকৃত ভিডিও বলে সন্দেহ করেছিলেন।
সম্প্রতি অভিনেত্রীর আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে এক রহস্যময় পুরুষের সঙ্গে ঊর্বশীকে দেখা যায়। যদিও পরে দাবি করা হয়, ওই খোলামেলা দৃশ্যগুলো আসলে সিনেমার অংশ। ফলে ভিডিওগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিও তৈরি হয়েছে।
এমন আবহেই ‘ডিপফেক’-এর অভিযোগে গর্জে উঠলেন ঊর্বশী। আইনি পদক্ষেপ করতেও পিছপা হননি তিনি।
ঊর্বশীর ঘটনায় আবারও তারকাদের ছবি ও পরিচয় অনুমতি ছাড়া ব্যবহারের বিষয়টি সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে ঐশ্বর্য রাই বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয়, আল্লু অর্জুনসহ একাধিক তারকাকে ডিপফেকের শিকার হতে দেখা গেছে। ব্যক্তিগত অধিকার ও পরিচয় রক্ষায় তাদের কেউ কেউ আদালতেরও দ্বারস্থ হয়েছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক থেকে নতুন করে ফেরা, ১৬৫ কোটি টাকার মালিক এই অভিনেত্রী
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫ AM · প্রথম আলো
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
৪ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৭ AM · প্রথম আলো
