উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ শুরু
২১ আগস্ট, ২০২৬ এ ১:৪৭ PM

উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ শুরু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন ঘিরে শ্রমিকদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ভোটকেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে ৫ হাজার ৬৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এর মধ্যে সভাপতি পদে মো. বিশা শেখ ‘ভ্যানগাড়ি’ প্রতীক নিয়ে এবং সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মো. ছাইফুল ইসলাম ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে কার্যকরী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দুইজন সড়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং তিনজন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৫টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৮টি বুথ স্থাপন করা হয়েছে। দায়িত্ব পালন করছেন একজন প্রিজাইডিং অফিসার, একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০ জন পোলিং অফিসারসহ পুলিশ, আনসার ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, আল্লাহকে হাজির-নাজির মেনে আমরা নির্বাচন পরিচালনা করছি। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. মোনায়েছ খান কাবুল, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, আপিল বোর্ডের সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, আনোয়ার হোসেন ও আসলাম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এরআগে, গত ৩ আগস্ট ইউনিয়নের বাজার স্টেশনস্থ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৪ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ৫ আগস্ট বাছাই, আপিল ও শুনানি, ৬ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
