উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উদ্ধার
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা ইকোপার্কের একটি গোলঘর থেকে আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যমুনা সেতুর পশ্চিমপাড়ের উত্তর পাশে অবস্থিত ইকোপার্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের ওমর আলী সরকারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, পারিবারিকভাবে রাগারাগির পর প্রায় দুই দিন আগে আব্দুস সালাম বাড়ি থেকে বের হয়ে যান।
এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সোমবার সন্ধ্যায় ইকোপার্কের একটি গোলঘরের বেঞ্চের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি রাকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: bhorerdarpan.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
