উত্তরাঞ্চলের চা শিল্পকে এগিয়ে নিতে পঞ্চগড়ে প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশন
১২ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৪ AM

পঞ্চগড় প্রতিনিধি: : উত্তরাঞ্চলের চা শিল্পকে আরও এগিয়ে নিতে নিজেদের উৎপাদিত চায়ের গুণগত মান সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি দুর্বলতাগুলো চিহ্নিত করে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
রোববার বিকেলে পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত গুণগতমানের চা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চা বোর্ড চেয়ারম্যান বলেন, নিজেদের চায়ের মান নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি নিজেদের চায়ের দুর্বলতাগুলো জেনে নিয়ে সকলকে সচেতন হতে হবে। কারণ নিজের ভুল চিহ্নিত করার সক্ষমতাই মান উন্নয়নের প্রথম শর্ত।
একই সাথে চা শিল্পের গুণগত মান উন্নয়নে উৎপাদিত চায়ের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো ধরে রাখা এবং কোথায় ঘাটতি রয়েছে, তা শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে চায়ের প্রক্রিয়াজাতকরণ ও হ্যান্ডলিংয়ের কোন পর্যায়ে মানের ঘাটতি তৈরি হচ্ছে, তা বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় এসময় বাংলাদেশের চা বোর্ডের সদস্য (যুগ্মসচিব) (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, পরিচালক ইসমাইল হোসেন, বাংলাদেশ বটলিফ চা কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, স্মল টি ওনার্স এন্ড ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহজাহান খান, চা চাষি সমিতির উপদেষ্টা আনিসুর রহমান নূতন প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় চা চাষি, চা কারখানা কর্মকর্তা, মালিকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। পরে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের নিচতলায় ৩০টি কারখানার উৎপাদিত চা পান করে মান যাচাই করেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) পরিচালক ইসমাইল হোসেন। পরে সমতেলের বিভিন্ন প্রক্রিয়াজাত চায়ের গুণগতমান পরীক্ষা করা হয়।
The post উত্তরাঞ্চলের চা শিল্পকে এগিয়ে নিতে পঞ্চগড়ে প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সাফল্য ধরে রেখে এইচএসসিতেও জিপিএ–৫ পেলেন অদম্য মেধাবী সাদিয়া তাসনিম
১ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · প্রথম আলো
জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
১ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
১ নভেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ঘুরতে গিয়ে কোথায়-কী খাবেন, এই ৭ জায়গা চেনেন?
১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৩ PM · দ্য ডেইলি স্টার বাংলা
সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২, এক নারী আহত
১ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ PM · dbcnews.tv
সিরাজগঞ্জের তাড়াশের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার চুরি
১ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ PM · karatoa.com.bd
