ঈদে মিলাদুন্নবী (সা.)-এ শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া চাইলেন মির্জা মোস্তফা জামান
২৬ আগস্ট, ২০২৬ এ ৯:২৮ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীসহ সমস্ত মুসলিম উম্মাহর নিকট এ দোয়া কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির এই নেতা।
বার্তায় মির্জা মোস্তফা জামান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র মানবজাতির জন্য শান্তি, কল্যাণ, ন্যায় ও মানবতার অনন্য বার্তা বহন করে। তাঁর পবিত্র জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করতে হবে। মহানবী (সা.) মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি এই পবিত্র দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তাঁর জন্যও জান্নাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করেন।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করেন।
এ সময় তিনি দেশবাসীর নিকট তাঁহার মরহুম পিতা সাবেক এমপি মোরাদুজ্জামানের রুহের মাগফেরাতের জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।
সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সমস্ত মুসলিম উম্মাহর কাছে দোয়া চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্য।
মির্জা মোস্তফা জামান আরও বলেন, মহান আল্লাহ যেন বাংলাদেশকে সব ধরনের অশান্তি, হিংসা ও বিভেদ থেকে মুক্ত রাখেন এবং দেশের মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেন।
তিনি সিরাজগঞ্জবাসীসহ দেশ ও প্রবাসের সকল মুসলমানের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।
The post ঈদে মিলাদুন্নবী (সা.)-এ শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া চাইলেন মির্জা মোস্তফা জামান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ব্যবস্থাপনা কমিটির সভা শুরুর পূর্বে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন এমপি সেলিম রেজা
২৫ আগস্ট, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি,তারাই দলের আসল ভরসা: সাইদুর রহমান বাচ্চু
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচি সদরে মডেল ইউনিয়ন পরিষদ গড়তে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৩০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা শিক্ষকের বাড়িতে চুরি
২৫ আগস্ট, ২০২৬ এ ৯:৪৮ PM · dailykaratoa.com
