ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১৫ PM

মাদ্রাসার পঞ্চম ও দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে পঞ্চম ও দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ করা যাবে। তবে এর আগে অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর। বোর্ড ফি সিস্টেমে সফলভাবে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্ট সবার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় বিশেষ বিবেচনায় ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হলো। পরে আর সময় বৃদ্ধি করা হবে না।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ইউডব্লিউই ব্রিস্টলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার হলো এলসিএলএস নর্থ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৯ PM · প্রথম আলো
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসানুল এ হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪০ PM · প্রথম আলো
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম, ভর্তির বিস্তারিত জেনে নিন
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৩ AM · প্রথম আলো
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৫ PM · বাংলা ট্রিবিউন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেটা অ্যানালিটিকস–ফ্রিল্যান্সিংসহ ১৫টি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, করুন আবেদন
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:০৭ PM · প্রথম আলো
