ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
২১ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM

‘কফি উইথ কর্ণ’র নবম সিজনের আগামী পর্বে রাশমিকা মন্দানাকে বিয়ের প্রস্তাব দেওয়ার নেপথ্য কাহিনি শোনাবেন বিজয় দেবরকোন্ডা। অভিনেতা জানিয়েছেন, সাধারণত এমন রোমান্টিক মুহূর্তের পরিকল্পনা তিনি করেন না। তবে রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব স্মরণীয় হয়ে থাকুক, তা চেয়েছিলেন তিনি।
ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলেন বিজয়। কিন্তু মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় তার সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
বিজয় বলেন, ‘আমি চাইনি, রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়াকে ঘিরে কোনও গল্পই না থাকুক।’
গত ডিসেম্বরে তাদের ইতালি সফরের কথা মনে করে অভিনেতা বলেন, ‘আমি এমনিতে এই ধরনের রোমান্টিক কাজ করি না। কিন্তু শুধু আমার স্বভাবের জন্য রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার কোনও স্মৃতি থাকবে না, এটা চাইনি। ইতালিতে ওকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো আংটি খুঁজে পাইনি।’
কর্ণ জোহরের অনুষ্ঠানে বিজয় আরও জানান, উদয়পুরে তাদের বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনেই রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট করে বলেন, ‘উদয়পুরে আমাদের বিয়ের প্রথম দিনেই আমি ওকে প্রস্তাব দিয়েছিলাম। সে দিন ছিল সঙ্গীতের অনুষ্ঠান।’
সেই বিশেষ মুহূর্তের স্মৃতিচারণা করে অভিনেতা বলেন, ‘আমি হাঁটু মুড়ে বসে ওকে বিয়ের প্রস্তাব দিই। আমি চাইনি, জীবনের সেই বিশেষ মুহূর্তটা ওর কাছ থেকে কেড়ে নিতে।’
২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। তার আগে ২২ ফেব্রুয়ারি আলাদা আলাদা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিয়ের খবর জানান।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
২১ অক্টোবর, ২০২৬ এ ১:০১ PM · বাংলা ট্রিবিউন
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
২১ অক্টোবর, ২০২৬ এ ৯:৪০ AM · বাংলা ট্রিবিউন
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
২০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM · বাংলা ট্রিবিউন
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
২০ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬ AM · বাংলা ট্রিবিউন
