আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
২১ অক্টোবর, ২০২৬ এ ১:০১ PM

আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত ‘উড়তা তীর’সিনেমাটি। কিন্তু মুক্তির ৭২ ঘণ্টা আগেই আইনি জটিলতায় নতুন ছবি। করণ জোহরের ব্যানারে নির্মিত ছবি প্রদর্শনে জটিলতা তৈরি হয়েছে নেপালে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রক ছবিটিকে প্রকাশ্যে প্রদর্শনের অনুমতি দিল না। ফলে আপাতত নেপালের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না ‘উড়তা তীর’।
নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করার পর দেশের চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রকের অডিও-ভিজ্যুয়াল ও ব্রডকাস্টিং বিভাগ ছবি প্রদর্শনের অনুমতি দেয়নি। নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের দাবি, জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘন করেছে। অতঃপর ছবি প্রদর্শনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রক।
কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে কোনও দৃশ্য বা বিষয়বস্তুর কারণে এমন সিদ্ধান্ত? এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ। তাই ঠিক কী কারণে ছবিটি আইনের সংশ্লিষ্ট ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
২১ অক্টোবর, ২০২৬ এ ৯:৪০ AM · বাংলা ট্রিবিউন
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
২১ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
২০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM · বাংলা ট্রিবিউন
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
২০ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬ AM · বাংলা ট্রিবিউন
