আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা
২২ আগস্ট, ২০২৬ এ ১২:৪৪ PM

পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছেন। পরে ওমরা সম্পন্ন করেন।
আসিফ মাহমুদের সফরসঙ্গী হিসেবে আছেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ওমরা পালন শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এনসিপি নেতারা। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন, এরপর তিনি মদিনা মুনাওয়ারায় যাবেন। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ভালো সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা বন্ধ করতে হবে: রাশেদ খান
২২ আগস্ট, ২০২৬ এ ৫:৩৪ PM · রাইজিংবিডি
সমাবেশ বাতিলের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের হুঁশিয়ারি হাসনাত কাইয়ূমের
২২ আগস্ট, ২০২৬ এ ৫:২৫ PM · রাইজিংবিডি
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
২২ আগস্ট, ২০২৬ এ ১২:৩২ PM · বাংলা ট্রিবিউন
সংসদীয় স্থায়ী কমিটি: বিরোধী দলকে সভাপতি পদ দেওয়া নিয়ে অনিশ্চয়তা
২২ আগস্ট, ২০২৬ এ ১০:১৩ AM · প্রথম আলো
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
২২ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM · বাংলা ট্রিবিউন
