আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের ব্যবসায়িক সম্মেলন
১৫ আগস্ট, ২০২৬ এ ৫:১৫ PM

আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের (উত্তর ও দক্ষিণ) দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান ও শেখ আকতার উদ্দীন আহমেদ, হেড অব অপারেশনস হেলাল আহমেদ ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলিপ কুমার মণ্ডলসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ৭৫টি শাখার ব্যবস্থাপকেরাসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানেরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমডি সৈয়দ মনসুর মোস্তফা বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির ধারাবাহিক চর্চার ফলে আইএফআইসি ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। তাতে ব্যাংকের আমানত এরই মধ্যে ৫৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
সম্মেলনে সিএফও দিলিপ কুমার মণ্ডল চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভারতের নিষেধাজ্ঞার প্রভাব আখাউড়া স্থলবন্দরে, এক বছরে রাজস্ব আয় কমে অর্ধেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
ফেলনা জিনিসের খেলনা বানিয়ে রপ্তানি করেন মাগুরার সাউয়াদা
১৬ আগস্ট, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
গ্যাস–বিদ্যুতের বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের দাবি জানিয়েছে বিকেএমইএ
১৫ আগস্ট, ২০২৬ এ ৪:২০ PM · প্রথম আলো
