‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৫ AM

রাগড স্মার্টফোনের বাজারে নতুন নকশা ও প্রযুক্তি নিয়ে এসেছে ইউলেফোনের সাব-ব্র্যান্ড রাগওয়ান। প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ‘এক্সস্ন্যাপ-৭ প্রো’ মডেলের স্মার্টফোন। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো পেছনে থাকা ম্যাগনেটিক ক্যামেরা, যা সহজেই খুলে নেওয়া যায়। ফোন থেকে ক্যামেরা মডিউলটি আলাদা করে স্বতন্ত্র অ্যাকশন ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যায়।
বর্তমান স্মার্টফোনের প্রচলিত নকশা থেকে বেরিয়ে প্রায় কিউব আকৃতির এই ক্যামেরা মডিউল তৈরি করা হয়েছে। এর ওজন মাত্র ৩৯ গ্রাম। ক্যামেরাটি সর্বোচ্চ ২.৭কে রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিও ধারণ করতে পারে। পূর্ণ চার্জে একটানা প্রায় ৪০ মিনিট ভিডিও রেকর্ড করা যাবে। এতে রয়েছে ৬৪ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ।
ক্যামেরাটি ফোন থেকে আলাদা করে ব্যবহার করলেও নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে মূল স্মার্টফোনে এর লাইভ প্রিভিউ দেখা যাবে। প্রতিষ্ঠানটির দাবি, ফোন থেকে সর্বোচ্চ ৫০ মিটার দূরত্ব পর্যন্ত ক্যামেরার দৃশ্য পর্যবেক্ষণ করা সম্ভব।
অ্যাকশন ক্যামেরাটিতে রয়েছে ডিস্টরশন কারেকশন, হরাইজন লক ও ‘ফ্রিফ্রেম’ শুটিং মোড। ফ্রিফ্রেম মোডে ভিডিও ধারণের পর প্রয়োজন অনুযায়ী সেটিকে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট—অর্থাৎ অনুভূমিক কিংবা উল্লম্ব ফরম্যাটে ব্যবহার করা যাবে।
অ্যাকশন ক্যামেরাটি আলাদা কোনো কভার ছাড়াই ৫ মিটার গভীরতা পর্যন্ত পানিরোধী। শরীরে ক্যামেরাটি বহনের জন্য ফোনের সঙ্গে একটি ম্যাগনেটিক পেনডেন্ট দেওয়া হবে।
এ ছাড়া ক্যামেরাটি ইউনিভার্সাল মাউন্ট সমর্থন করে এমন বিভিন্ন তৃতীয় পক্ষের আনুষঙ্গিক উপকরণের সঙ্গেও ব্যবহার করা যাবে। ফলে ভ্রমণ, সাইক্লিং, হাইকিং কিংবা অন্যান্য অ্যাডভেঞ্চারমূলক কাজে ক্যামেরাটি আলাদাভাবে ব্যবহারের সুযোগ থাকবে।
শুধু খুলে নেওয়া যায় এমন ক্যামেরার ওপর নির্ভর করেনি রাগওয়ান। এক্সস্ন্যাপ-৭ প্রো-এর মূল ক্যামেরা ব্যবস্থায় রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএসসহ ৫০ মেগাপিক্সেলের এআই মেইন ক্যামেরা।
রাতের অন্ধকারে ছবি ও ভিডিও ধারণের জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেলের ইনফ্রারেড নাইট-ভিশন ক্যামেরা। বিশেষ করে কম আলোতে বন্যপ্রাণী পর্যবেক্ষণ বা ছবি ধারণের মতো কাজে এই ক্যামেরা সুবিধা দিতে পারে।
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১,৭০০ নিট উজ্জ্বলতাপ্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০প্রধান ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল, ওআইএসনাইট-ভিশন ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ইনফ্রারেডঅ্যাকশন ক্যামেরা: ২.৭কে, ৩০ এফপিএস, ৬৪ গিগাবাইট স্টোরেজঅ্যাকশন ক্যামেরার ব্যাটারি: একবার চার্জে প্রায় ৪০ মিনিট রেকর্ডিংপানি প্রতিরোধ: ৫ মিটার পর্যন্তরাগড রেটিং: আইপি৬৮ ও আইপি৬৯কেরঙ: স্যান্ড ডিউন ও ক্লাসিক ব্ল্যাক
ফোনটির স্থায়িত্বের দিকেও গুরুত্ব দিয়েছে রাগওয়ান। আইপি৬৮ ও আইপি৬৯কে রেটিংয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি ২ মিটার গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারবে। এমনকি ১.৫ মিটার উচ্চতা থেকে কংক্রিটের ওপর পড়লেও ফোনটি অক্ষত থাকার মতো করে তৈরি করা হয়েছে।
কয়েক মাস আগে এমডব্লিউসি ২০২৬-এ ফোনটির প্রোটোটাইপ প্রদর্শন করা হয়েছিল। এবার বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬-এ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে এক্সস্ন্যাপ ৭ প্রো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর কিকস্টার্টারে ফোনটির আর্লি-বার্ড প্রি-অর্ডার শুরু হবে। প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ইউরো, যা প্রায় ৯৩০ মার্কিন ডলার। পরে আগামী মাসে অ্যামাজন ও রাগওয়ানের অনলাইন স্টোরে বিশ্বব্যাপী ৯৯৯ ডলারে ফোনটি বিক্রি শুরু হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৫ AM · বাংলা ট্রিবিউন
ডেভেলপারদের জন্য ‘রেডি-টু-কোড’ উইন্ডোজ আনলো মাইক্রোসফট
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৫ AM · বাংলা ট্রিবিউন
প্রশাসক আর সহায়ক কমিটির গোলকধাঁধায় বেসিস তথা দেশের সফটওয়্যার খাত
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৪২ PM · প্রথম আলো
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৩ AM · বাংলা ট্রিবিউন
