অসুস্থ প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ
২৪ আগস্ট, ২০২৬ এ ৬:১৩ PM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক ও প্রবীণ সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় আব্দুল কুদ্দুস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে প্রবীণ এই সাংবাদিকের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, দপ্তর সম্পাদক মো. এনামুল হক ও সদস্য এম. নুরে এলাহী।এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আব্দুল কুদ্দুসের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর অসুস্থতার খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।মহান আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে সুস্থভাবে পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ফিরিয়ে দিন এই কামনা করেন।
The post অসুস্থ প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
