শাহজাদপুর সংবাদ

অপরাধ নিয়ন্ত্রণে উল্লাপাড়ায় পুলিশ সুপারের মতবিনিময়, বাঁশকল পরিদর্শন ও সরঞ্জাম বিতরণ

৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১৬ AM

অপরাধ নিয়ন্ত্রণে উল্লাপাড়ায় পুলিশ সুপারের মতবিনিময়, বাঁশকল পরিদর্শন ও সরঞ্জাম বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া মডেল থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে জনসাধারণের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন পুলিশ সুপার।পরে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।পরিদর্শনকালে বাঁশকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন আরও কার্যকর ও নিরাপদ করার লক্ষ্যে তাঁদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।এ সময় পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা জোরদারের পাশাপাশি জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

The post অপরাধ নিয়ন্ত্রণে উল্লাপাড়ায় পুলিশ সুপারের মতবিনিময়, বাঁশকল পরিদর্শন ও সরঞ্জাম বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ