মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
এম এ হান্নানঃ শাহজাদপুর আমলী আদালত থেকে সিএনজি অটোঅটোরিক্সা যোগে সিরাজগন্জ জেলাকারাগারে নেওয়ার পথে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া সেই আসামীকে পালিয়ের যাওয়ার ৬দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪মে) ভোর রাত তিনটার দিকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করতে সক্ষম করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী হলো শাহজাদপুর পৌর শহরের দ্বাড়িয়াপুর মহল্লার মৃত দুলালের পুত্র চান্নু শেখ(২৫) জানা গেছে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব চান্নু শেখ কে গ্রেপ্তার করেছেন। পলাতক আসামী চান্নু শেখ কে শুক্রবার(৪মে) রাত তিনটার দিকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর আমলী আদালতের ইনচার্জ সাব ইন্সপেক্টর শ্রী প্রদ্যুৎ কর । উল্লেখ্য এবছর ২৮ এপ্রিল শাহজাদপুর আমলীর আদালত থেকে সিএনজি অটোরিক্সা যোগে সিরাজগন্জ জেলাকারাগারে নেওয়ার পথে মাদক ও চুরি মামলার দুই আসামী, শাহজাদপুর পৌর এলাকার দ্বাড়িয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) এবং কান্দাপাড়া গ্রামের শহীদ আলী প্রামানিকের ছেলে আতাউর রমহান ওরফে আতা শেখ (৩৪) হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে পালিয় যায়! পরে ঐ দিন পলাতক আসামী আতাউর রহমান ওরফে আতা পুলিশের কাছে আত্নসমর্পন করলেও আসামী চান্নু পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল ।এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন জেলা পুলিশ সুপার। হ্যান্ডকাপসহ পলাতক দুই আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা