রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশে এখনও পর্যন্ত ৫২৩ জন ডাক্তার করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশের চিকিত্‍‌সক সংগঠন 'ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস' (FDSR)-এর তরফে শনিবার জানানো হয়েছে। সংগঠনের পেশ করা তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার চিকিত্‍‌সকেরাই সবথেকে বেশি আক্রান্ত। ৫২৩ চিকিত্‍‌সকের মধ্যে ৩৮৯ জনই ঢাকার। জানিয়েছেন, FDSR সাধারণ সম্পাদক ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, করোনাভাইরাসে সারা দেশে এ পর্যন্ত ৫২৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৯ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহে ৬১ জন ও রাজশাহীতে ৩ চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণের শিকার। জনস হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৭৯০জন। মৃত্যু হয়েছে ১৭৫ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গিয়েছেন। একদিনে করোনা পজিটিভ ধরা পড়েছে ৫৫২ জনের।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...