সোমবার, ২০ এপ্রিল ২০২৬
হোয়াইট হাউসের কাছেই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তৎক্ষণাৎ তাঁকে জানানো হলে সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন ছেড়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস লাগোয়া পেনসিলভানিয়া স্ট্রিটের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়। মিনিট কয়েক পর সংবাদ সম্মেলন মঞ্চে ফিরে এসে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আমার সঙ্গে কিছুই হয়নি।’ সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাকে কি আতঙ্কিত মনে হচ্ছে?’ ট্রাম্প বলেন, পৃথিবীটা বিপজ্জনক জায়গা। এটা নতুন কিছু না। শত শত বছর ধরে পৃথিবী অনিরাপদ, খুবই অনিরাপদ। এবং এটা এমনই থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত। গতকাল সোমবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা মঞ্চে এসে তাঁকে কানে কানে কিছু বলেন। সঙ্গে সঙ্গে তিনি মঞ্চ ছেড়ে নিরাপদে চলে যান। অল্প কিছুক্ষণের জন্য লকডাউন করে দেওয়া হয় পুরো হোয়াইট হাউস। তথ্য সুত্রঃ ntv news

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...