শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
বিশেষ প্রতিবেদক : সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাময়ীক বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। তিনি জানান,এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। গত বছরের ২ ফেব্রুয়ারী শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্ট তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙ্গে দেয়া জের ধরে বিজয়ের সমর্থকেরা মেয়ার মিরুর মনিরামপুরের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দুটি শর্টগান থেকে গুলি ছোড়া হয়। এ সময় সেখানে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারী মারা যান। শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র মিরুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। মেয়র মিরু বর্তমানে কারাগারে রয়েছেন। এদিকে মেয়র মিরুর জামিনের খবর তার গ্রামের বাড়ি নলুয়া ও শাহজাদপুরে ছড়িয়ে পড়লে তার সমর্থরা উল্লাসে ফেটে পড়ে। বিষয়টি নিশ্চিত হতে অনেকেই স্থানীয় সাংবাদিকদের কাছে ফোন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”