সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বিভিন্ন সাক্ষাৎকারে অপরিণত কথাবার্তা, ‘তামাশা’ গানের প্রচারণায় অন্য শিল্পীদের অশ্রদ্ধা, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় তার বিরুদ্ধে এফআইআর, জাতীয় সংগীত বিতর্ক—সব মিলিয়ে এপার-ওপারে ভীষণ সমালোচিত সংগীতশিল্পী নোবেল। অনেকেই তার ক্যারিয়ার শেষ বলে ভেবেছিলেন ওই সময়। কিন্তু না, গত বছরের শেষে এসে ঘুরে দাঁড়িয়েছেন নোবেল। শুধরে নিয়েছেন নিজেকেও। অবশ্য এরমধ্যেও নোবেল যে বিতর্ক করছেন না তা কিন্তু নয়, মাঝেমধ্যে এটা সেটা বলে আলোচনায় থাকছেন, তৈরি করছেন বিতর্ক। এবার নতুন অভিমত প্রকাশ করে সাড়া ফেলেছেন। নারী-পুরুষের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে দাবি করেছেন, সমাজে স্ত্রী দ্বারা ৮০% স্বামী নির্যাতনের শিকার। নোবেল লিখেছেন, ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আমরা ‘সমাধিকার’ শব্দটি ভুলে যাচ্ছি না তো? কিছু হইলেই আগে পুরুষরে ধইরা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রীর মানষিক নির্যাতনের স্বীকার। বিষয়টা একবার ভেবে দেখবেন। ' ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তবে নিজের করা অনেক মন্তব্যে অহংকার প্রকাশ পেয়েছে এই উঠতি সংগীতশিল্পীর। যার কারণে নিজেদের পছন্দের তালিকা থেকে তার নাম ফেলেই দিচ্ছিলেন সবাই। তবে সাম্প্রতিক সময়ে নোবেল বেশকিছু ভিন্নমাত্রার কাজ দিয়ে ইতিবাচকভাবেই ফিরেছেন। জিনিয়া জুঁই নামের এক নারী অবশ্য নোবেলকেই সমর্থন করে মন্তব্যে লিখেছেন, 'আমি একজন নারী হয়েই বলছি ইদানিং নারীদের একটু বেশি ছাড় দেওয়া হচ্ছে.. এত ছাড় দেওয়া আবার উচিত নয়.. হ্যাঁ ঠিক আছে নারী পুরুষের সমান অধিকার, তাই বলে কি নারীর কোনো অপরাধ নেই.. তারা দুধে ধোয়া তুলসী পাতা। তারপরে আবার এই প্রথমবার দেখলাম "পাবলিক নারীর চরিত্রের কথা বাদ দিয়ে পুরুষের চরিত্র কেমন সেটা যাচাই-বাছাই করছে এবং সর্বশেষে তাকে আইনের আওতায় এনে ছাড়ছে। ' একজন লিখেছেন, 'এই পোস্ট দিয়ে বুঝাইতে চাইছেন, খুব শিগগির আপনার দ্বিতীয় বিয়ের খবর মিডিয়াতে আসতেছে, দ্বিতীয় বিয়ের খবর শোনার জন্য অপেক্ষা রইলাম। ' উন্মুক্ত প্ল্যাটফরমে নোবেলের এমন অভিমত প্রকাশে রীতিমতো দ্বিধাবিভক্ত নেটিজেনরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...