সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ক্যামেরা আর অ্যাকশনের ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়েছেন লাক্স ফটো-সুন্দরী খেতাবপ্রাপ্ত অভিনেত্রী সুজানা জাফর। সে সময় দুবাই থেকে জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে ধর্মে মন দেবেন। করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস পর সম্প্রতি দেশে ফিরেছেন সুজানা। দেশে ফিরেই ছয় মাস বন্ধ থাকা ফ্যাশন হাউস প্রিজম সুজানা’স ক্লোসেট সচল করেছেন তিনি। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে প্রিজম সুজানা’স ক্লোসেটে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এ অভিনেত্রী। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ, ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর ও শারমিন লাকি। শারমিন লাকি সুজানার জন্য শুভাশীষ জানিয়ে বলেন, সুজানার রুচি ও চিন্তা-ভাবনার সঙ্গে আমি পূর্বেই পরিচিত। স্বাভাবিকভাবেই ওর কালেকশন চমৎকার হবে। আমি এসে দেখলাম ঠিক তাই। সাবিলা নূর বলেন, আমি যে চমৎকার গাউনটি পরে রয়েছি এটা সুজানা আপুরে শো-রুমের। তাই আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি আপুর শো রুমের কালেকশনগুলো চমৎকার। মান ও দাম্যার সমন্বয় রয়েছে। এসময় সুজানা বলেন, 'পোশাকের প্রতি আমার দুর্বলতা রয়েছে। সর্বোচ্চ মানসম্মত পণ্যগুলোয় আমাদের শো রুমে পাওয়া যাবে। আমাদের এখানে সমস্ত আয়োজন এক্সক্লুসিভ। দেশ-বিদেশের নানা ধরনের পোশাক ও অন্যান্য মেয়েদের লাইফস্টাইল সামগ্রী পাওয়া যাচ্ছে।' বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...