শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গত ২০ মার্চ মঙ্গলবার সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ (জাসদ)’র এক কর্র্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ (জাসদ)’র সভাপতি সৈয়দ আদিত্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মীসভায় তরিকুল ইসলাম (মুক্তা) কে সভাপতি ও রাকিবুল ইসলাম শুভ্রকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ সদর ছাত্রলীগ (জাসদ)’র এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদ’র সহ-সভাপতি আবু বকর ভূঁইয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও জেলা জাসদ’র অন্যতম সংগঠক সাইফুল ইসলাম তালুকদার প্রমূখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ (জাসদ)’র সভাপতি আব্দুল মজিদ। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় যুবজোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও ছাত্রলীগ (জাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রকিবুল এহসান বিপ্লব, সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা যুবজোট ও সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মজুমদার লিটন, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা যুবজোট ও সাবেক ছাত্রনেতা সায়েমুল ইসলাম শোভন, শাজাদপুর পৌর যুবজোট’র সাধারণ সম্পাদক শেখ লিটন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য মোবারক হোসেন আকাশ, ছাত্রলীগ (জাদস) শাহজাদপুর উপজেলা শাখার সহ-সভাপতি মিজানুর রহমান প্রমূখ। উক্ত কর্মীসভায় কেন্দ্রীয় জাসদ, জেলা জাসদ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...