শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার এ উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন সড়কে র্যালিটি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইসলামিক ফাউন্ডেশানের ফিল্ড সুপারভাইজার হাসিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মনসুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘ইসলাম শাস্তির ধর্ম। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তিনি গুলশান-শোলাকিয়াসহ সারাদেশে ইসলামের নামে বর্বর জঙ্গি হামলায় ধর্মপ্রাণ নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানান।’ বক্তারা বলেন, পিতামাতা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ ব্যক্তিদের জঙ্গিবাদ বিরোধী সকল কর্মকান্ডে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তারা জামায়াত-শিবির, যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহবানও জানিয়েছেন।#
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
