শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ জেলায় আজ শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- উল্লাপাড়া উপজেলার কাওয়াক হাসপাতাল পাড়া এলাকার নূর আমিন (৫৪),বাড়ইয়া পালপাড়া এলাকার সুবল (৭৫) ও তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল করিম (৭২)। নিহত আব্দুল করিম ওই গ্রামের মৃত দেরাজ মন্ডলের ছেলে। এ বিষয়ে উল্লাাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বারইয়া পালপাড়া এলাকায় সুবল নামের এক জন মারা গেছেন। তিনি ডায়াবেটিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তার জ্বর, শর্দি ও কাশি হয়। এ ছাড়া এ দিন ভোর কাওয়াক হাসপাতাল পাড়ায় নূর আমিন জ্বর,সর্দি ও কাশি নিয়ে মারা যায়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়ে মৃত ব্যক্তিদের পরিবার ও তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া জানান, নিহত আব্দুল করিম গত কয়েকদিন ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে সেখানে মেডিকেল টিম পাঠিয়ে মৃত ব্যক্তিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”