শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মুজিব আদর্শের লড়াকু সৈনিক তরুণ ছাত্রনেতা এনামুল হক বিজয়ের লাশ সোমবার ভোরে তার গ্রামের বাড়ি চালা শাহবাজপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়ি চালাশাহবাজপুরে পৌছলে নেতাকর্মীসহ ছাত্র জনতার গগনবিদারী আহজারী শুরু হয়। এক পর্যায়ে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে এই হত্যাকান্ডের মদত দাতাদেরও খুঁজে বের করে বিচার দাবি করে। নিহত এনামুলের বাবা আব্দুল কাদেরি আবেগাপ্লুত কন্ঠে বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমার ছেলে নৌকার পক্ষে কাজ করছিল। ওই সময় দলের কিছু প্রভাবশালী নেতারা ছেলেকে নৌকার বিপক্ষে যেতে বলেন। আমার ছেলে তা না শোনার কারনেই তৈরী হয় শক্রতা। সেই শক্রতার কারনেই আজ তাকে জীবন দিতে হলো। কামারখন্দে বর্তমানে দলের চেয়ারে যারা বসে আছে, তারা থাকলে আমি ছেলে হত্যার বিচার পাব না। আমি চাই প্রধানমন্ত্রী নিজে এই হত্যাকান্ডের তদন্ত করে বিচারের ব্যবস্থা করুক বলেন, নিহত এনামুলের বাবা। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিনদিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক ঘন্টার অবস্থান কর্মসূচী পালন এবং আগামীকাল মঙ্গলবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এনামুল হক বিজয় দলীয় কোন্দল ও অপরাজনীতির শিকার বলে দাবি করে তার একাধিক বন্ধু ফেসবুকে পোষ্ট দিয়েছে। সদ্য প্রয়াত জাতীয় নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের আত্বার মাগফেরাত কামনায় গত ২৬ ফেব্রয়ারী জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য কামারখন্দ থেকে সিরাজগঞ্জে আসার পথে স্থানীয় বাজার ষ্টেশন এলাকায় নিজ সংগঠনের প্রতিপক্ষের হামলার শিকার হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ৯ দিন তাকে লাইফ সাপোর্টে রাখার রবিবার সকাল ১১ টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাতে এনামুল হক বিজয়ের লাশ পৌঁছার পর পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। এ কারনে পরিস্থিতি নিয়ন্ত্রনে শতাধিক রিজার্ভ পুলিশ আনতে হয়েছিল। সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। হলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। এদিকে, এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছে আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদ আহম্মেদ চৌধুরী পিয়ার, যুব বিষয়ক সম্পাদক মো: বদরুল আলম, , উপ-প্রচার সম্পাদক নাসিমুর রহমান নাসিম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন খান চিনু, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম জিহাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

বাংলাদেশ

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজ...