বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মিটুআনি ও আজিম উদ্দিন ঘাট এলাকায় তিনজনের লাশ ভেসে উঠলে পুলিশ তাদের উদ্ধার করে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল আটজনে। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে আরো নয়জন যাত্রী। তাদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে একটি নৌকা চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় তীব্র বাতাসে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুজন ও আজ বৃহস্পতিবার আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়। মোট আটজনের লাশ ও ৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে নয়জন। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

খেলাধুলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

ভিসি বলেন, জাতির পিতার নামাঙ্কিত এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দেশের যুবসমাজের শারীরীক, মানসিক ও স্বাস্থ্যগত উন্নতি সাধনের প...