শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে জনগণের পাশে থাকার রাজনীতি থেকে দূরে থাকার কারণে আস্থা হারাচ্ছে বিএনপি। বিভিন্ন দুর্যোগে বা দু:সময়ে পাশে না থাকার কারণে কর্মীরাও দল ছাড়ছেন। করোনা পরিস্তিতিতে সিরাজগঞ্জে বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করা হলেও তা ছিল একেবারেই অপ্রতুল। তবে দলীয় নেতাকর্মীদের দাবি, করোনাকালীন সময়ে বিভিন্ন স্থানে দলীয় কর্মীসহ সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, বর্তমানে স্থানীয় নেতারা দলীয় কর্মীদের তেমন কোনো খোঁজ খবর রাখেনা। এমনকি দলের অনেক আইনজীবীও টাকা ছাড়া আমাদের মামলা পরিচালনা করেন না। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, ক্রান্তিকালীন এ সময়ে নেতাকর্মীদের চাওয়া পাওয়া নিয়ে কিছুটা অসন্তোষ থাকতে পারে। তবে দলের মধ্যে কোনো বিরোধ নেই। তিনি আরো জানান, করোনাকালীন সময়ে মানুষের জন্য কাজ করলেও সিরাজগঞ্জে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দলের নেতৃত্বে আসার জন্য বড় দলে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। তবে এটি কোনো বিরোধ নয়। সিরাজগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা গোলাম মোস্তফা বলেন, ভেতরে কোনো দলীয় কোন্দল নেই। তবে কিছু নেতাকর্মীদের ভেতরে পছন্দের মানুষের পক্ষ সমর্থন করার প্রবণতা আছে। এছাড়া জেলা বিএনপি চলছে পুরাতন কমিটি দিয়ে। সিরাজগঞ্জে বিএনপি নতুন কোনো কমিটি গঠন করতে পারেনি। যে কারণে কিছুটা স্থবিরতা রয়েছে। তাই নেতাকর্মীরা সব সাংগঠনিক কর্মকাণ্ডে চাইলেও সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না। তথ্যসূত্রঃ ডেইলি বাংলাদেশ

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ