বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অপু কুমার (২৭) নামে এক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) গভীর রাতে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে সদর উপজেলার সয়দাবাদ হাইস্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক অপু কুমার শহরের বাহিরগোলা মারোয়ারি পট্টি মহল্লার মৃত রনজিত বীরের ছেলে। রবিবার (২১ জুন) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গভীর রাতে সয়দাবাদ হাইস্কুলের সামনে সড়কে রশি টানিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সঙ্ঘবদ্ধ ডাকাতদল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ছুটে পালিয়ে যায়। এ সময় অপু কুমারকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুটি হাসুয়া ও লোহার রডসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, আটক অপু কুমার পুলিশে চাকরী করতেন। কিন্তু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরীচ্যুত করা হয়

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”