বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র এক সদস্যকে সাড়ে চার বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের দন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও বিশেষ আদালতের বিচারক ফাহমিদা কাদির আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আতাউল্লাহ ওরফে বাহাদুর (৩২) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজভান্ডারী আমতলী বাহাউদ্দিন চৌধুরীপাড়ার মাওলানা আবু ইউসুফের ছেলে। সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার নথি সুত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আতাউল্লাহ ২০১৩ সালে তাড়াশ মাদ্রাসাপাড়ার দক্ষিণপাড়ার মোঃ জামিলুর রহমানের মেয়েকে বিয়ে করে সেখানকার একটি মসজিদের ঈমামের চাকরী নিয়ে বসবাস করছিলেন। ২০১৬ সালের ১৮ জুলাই ভোররাতে তাড়াশ উপজেলা সদরের মাদ্রাসাপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি আটক হন। এ সময় তার কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে সন্ত্রাস বিরোধী আইনের দুটি ধারায় তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানী শেষে আদালত রবিবার দুপুরে এই রায় দেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...