বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহিদ স্মৃতি মিলনায়তন এ পত্রিকা মোড়ক উন্মোচন করা হয়। সাপ্তাহিক প্রান্তিক সংবাদ এর সম্পাদক ও প্রকাশক মুস্তাক আহমেদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকার শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান, জনাব আলীমুন রাজীব উপজেলা নির্বাহী অফিসার শাহজাদপুর, এ্যাডভোকেট এস. এ. হামিদ লাবলু পি, পি (নারী ও শিশু নির্যান্তন দমন ট্রাইবুনাল) জর্জ কোর্ট সিরাজগঞ্জ এবং ভাইস চেয়ারম্যান মিল্কভিটা, জনাব ফাহমিদা হক শেলী অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল, নাসির উদ্দিন মেয়র ( দায়িত্ব প্রাপ্ত) শাহজাদপুর পৌরসভা, মোহাম্মদ হাসিব সরকার সহকারী কমিশনার ভূমি, প্রফেসর এ. এম আব্দুল আজিজ সাবেক অধ্যক্ষ শাহজাদপুর সরকারি কলেজ, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক, খাজা গোলাম কিবরিয়া অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা । সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মুস্তাক আহমেদ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের সত্য লিখতে হবে। আপনারা লিখতে দ্বিধা করবেন না। তবে অবশ্যই তার সুনির্দিষ্ট প্রমান থাকতে হবে। কারো দ্বারা উৎসাহিত হয়ে কোন প্রমাণ ছাড়াই কারো বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করবেন না। সংবাদপত্র সমাজের দর্পন। সংবাদপত্রকে দুর্নীতিবাজ, অপরাধীরা ভয় পায়। সে কারণে সত্য প্রকাশে অবিচল থাকতে হবে। এ সময় তিনি পত্রিকাটির সাফল্য কামনা করে সত্য প্রকাশে নির্ভীক থাকার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...