বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ শহরের মিলনমোড়ে ঢাকার সাংস্কৃতিক কর্মী সৈয়দ গালিব হোসেন ওরফে তাপসের (৫২) রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পর পুলিশে খবর না দিয়েই লাশ তড়িঘড়ি দাফনের প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে পুলিশ বুধবার সন্ধ্যায় মিলনমোড় এলাকার তারেক হোসেনের বাসা থেকে তাপসের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামুন ও ইব্রাহীম নামে দু’জনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হলেও পরে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ময়নাতদন্ত শেষে লাশটি বৃহস্পতিবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তরে করেছে পুলিশ। তাপস ঢাকার বসুন্ধরা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামে। তারেক হোসেন নিহতের চাচাতো ভাই। তাপসের মেয়ে সৈয়দা মাহাজুবা হোসেন টুপুর অভিযোগ করে বলেন, আমার দাদা আওরাঙ্গজেব হোসেন ফারুক জমিদার ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামে। ঢাকা এবং সিরাজগঞ্জে তার অনেক সম্পত্তি রয়েছে। দাদার মৃত্যুর পর আমার সৎ দাদি ডলি খাতুন ও তার বোন শেলী খাতুন মিলে অধিকাংশ সম্পত্তি বেহাত করেছেন। সিরাজগঞ্জ সার্কিট হাউসের আশেপাশে দাদি ও তার বোনসহ অন্যান্য আত্বীয়স্বজন মিলে কয়েকদিন আগে ৮০ লাখ টাকা মূল্যে দাদার একটি জমি বিক্রি করেন। সেই জমির পাওনা ১৪ লাখ টাকা নিতে ৪দিন আগে বাবা সিরাজগঞ্জ আসেন। এরপর বাবার রহস্যজনক মৃত্যু ঘটে। আমার মা নেই। আমাকে ও আমার ছোট ভাইকে না জানিয়েই বাবার লাশ তড়িঘড়ি ও রহস্যজনকভাবে দাফনের চেষ্টা করা হয়। পরে আমি বাধ্য হয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশকে জানাই। আমার ধারণা সম্পত্তির লোভে দাদি ও তার বোন এবং অন্যান্য আত্বীয়স্বজন মিলে বাবাকে খুন করেছেন। সদর থানার ওসি হাফিজুল ইসলাম জানান, ভিকটিমের মেয়ে টুপুর গালিবের অভিযোগের ভিত্তিতে মিলনমোড়ের তারেক হোসেনের বাসা থেকে তাপসের লাশটি উদ্ধার করা হয়। তারেক হোসেন নিহতের চাচাতো ভাই বলে জানা গেছে। তাপস ও তার শরিকদের মধ্যে পূর্ব ঝামেলা রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাপস সাংস্কৃতিক ও নাট্যকর্মী বলে তার মেয়ে জানিয়েছেন। তথ্যসূত্রঃ সমকাল

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”