শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় ৪৩ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, তার ভাই মিন্টু, সাবেক কাউন্সিলর পিযুশ, আওয়ামী লীগ নেতা কে এম নাছির উদ্দিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পৌর মেয়রের দুই ভাই পিন্টু , মিন্টু ও কে এম নাছির উদ্দিনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত ১০টায় নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহার (৩৮) বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেন। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌর মেয়র, তার ভাইসহ ১৮ জনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। উল্লে­খ্য, বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর মেয়রের শর্টগানের গুলিতে আহত হন দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে দুপুর একটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তার স্ত্রী নূরুন নাহার বাদী হয়ে ৪৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...