রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতেবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত শটগানের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের চোখ দিয়ে গুলি ঢুকেছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকদের তিন সদস্যের একটি টিম ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে এ তথ্য জানান। শুক্রবার দুপুরে আওয়ামী লীগ নেতার গুলিতে আহত আব্দুল হাকিম শিমুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে যমুনা সেতুর আগে তার মৃত্যু হয়। তিনি দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি ছিলেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে স্থানীয় সাংবাদিক মহল, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এদিকে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু। মেয়র আত্মগোপনে চলে যাওয়ার পর থেকেই মেয়রের অধিকাংশ সমর্থক ও আত্মীয়-স্বজনেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। পৌর এলাকার কোথাও তাদের দেখা যাচ্ছে না। মেয়রের মোবাইল ফোনটিও বন্ধ। আত্মগোপনে চলে যাওয়ায় মেয়রের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...