সলঙ্গা প্রতিনিধিঃ সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে ৭৩৫ বোতল ফেন্সিডিলসহ জুলফিকার আলী ভুট্ট (৪০) নামের এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। আটকৃত জুলফিকার আলী ভুট্ট চাপাইনবাবগঞ্জের নাচোল থানার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে,পাথর বোঝাই আজাদ এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৪৬০) চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যেতেছিল। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি ট্রাকসহ চালকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে বুধবার ১২টার সময় এএসপি সার্কেল মোতাহার হোসেন (রায়গঞ্জ) এর উপস্থিতিতে ট্রাক তল্লাশী করা হলে ৭৩৫ বোতল উদ্ধার হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
