শাহজাদপুর সংবাদ ডটকমঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক’-এর মাধ্যমে আলোচনা জোরদার করতে সচিবদের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আপনাদের জন্য ফেসবুকে একটি আলাদা গ্রুপ রয়েছে। আপনারা চাইলে ওই গ্রুপের পেজে গিয়ে বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চালাতে পারেন। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব বৈঠকে ফেসবুক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফেসবুকের খুঁটিনাটি বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। বৈঠকে উপস্থিত ৬০ জন সচিবের মধ্যে ১৬ জন বক্তব্য রাখেন। তারা বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রস্তাবতুলে ধরেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদ ফেসবুক নিয়ে আলোচনার বিষয়টি জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রশাসনের সব কর্মকর্তার ফেসবুকে অন্তর্ভুক্ত হয়ে নিজেদের মধ্যে প্রশাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গ্রুপভিত্তিক ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। বুধবার বৈঠকে নিজেদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়েও কথা বলেন সচিবরা। মন্ত্রিপরিষদ সচিবের কাছে বেতন কতটা বাড়তে পারে জানতে চান তারা। মন্ত্রিপরিষদ সচিব জানান, নিশ্চয়ই বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে সচিবদের বেতন-ভাতা বাড়বে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন গিয়ে যেসব নির্দেশনা দিচ্ছেন, সেগুলো দ্রুত ও ঠিকমতো বাস্তবায়নের তাগিদ এবং অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে সচিব বৈঠকে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
