বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : গতকাল রোববার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জামিরতা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি চয়ন ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার দেশের মানুষের জন্য আত্মনিবেদিত প্রাণ হিসেবে কাজ করে চলেছেন। দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত করতে হলে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতাকে আরও গতিশীল করার জন্য আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে এ সময় জনগনের প্রতি উদাত্ত আহবান জানান সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম।’ পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান অতিথি চয়ন ইসলাম আরও বলেন, ‘আগামী সেশনেই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’ এ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে, তাকেই বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’ ওই জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা আজম, ‘সংসদ গ্যালারী ২৪ ডটকম’ অনলাইন পত্রিকার সম্পাদক আসাদুল্লাহ তুষার, বার্তা সম্পাদক আলীমুল আল সজীব, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, আমিনুল ইসলাম ভুলু, নজির হোসেন, যুবলীগ সভাপতি ইউনুস আলী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, উপাধ্যাক্ষ আব্দুল বাছেত, আব্দুল কাদের শেখ, শরিফুল ইসলাম মনি প্রমূখ। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে দুই বারের সাবেক এমপি চয়ন ইসলামকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোরালো দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মধ্যে তুলে ধরতেই ওই জনসভার আয়োজন করা হয়। ওই জনসভাকে সফল করতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা জামিরতা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে সমবেত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...