শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
আমরা শাহজাদপুর বাসী কি সভ্য হতে পারবোনা? কোন ধরনের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বসবাস? যেখানে শিক্ষককে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয়,লাঞ্ছিত করা হয়, সেখানে কি কোন সভ্য মানুষের বসবাস আছে এমনটা ধারনা করা যায়? আমরা জেনেছি র‌্যাব ও পুলিশের সোর্স পরিচয়দানকারী পৌর এলাকার মনিরামপুর মহল্লার বাসিন্দা খোকন সরকার সুপরিচিত এবং স্বনামধন্য শিক্ষক চন্দন বসাককে প্রকাশ্য দিবালকে গালিগালাজ ও লাঞ্ছিত করেছে। এমন অশালীন, আপত্তিকর, অসম্মানজনক মানহানীকর ঘটনায় আমরা শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কাছে প্রশ্ন এ ধরনের অসভ্য বর্বর খোকন সরকারের খুটির জোর কোথায়? যদি র‌্যাব কিম্বা পুলিশ তাকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন তাহলে জনমনে বিভ্রান্তি ছড়াবে বলে আমরা মনে করি। অতি দ্রুত এমন নিন্দনীয় ঘৃণ্য অপরাধী খোকন সরকারের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা নিবেন এটাই প্রত্যাশা করি। মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম তারিখ- ২৭ মে, ২০২০ খৃষ্টাব্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”