শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে সাব-রেজিষ্ট্রি অফিসে আইন শৃংখ্যলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। জানা গছে, শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল গ্রহিতা, বিক্রেতাসহ সকল প্রকার কাজে গ্রাহকদের কোনরূপ ভোগান্তি শিকার হতে না হয়, সর্বদা সেখানে শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষে আইন শৃংখ্যলা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতি কার্যালয়ে এক আলোচনা সভায় আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে দলিল লেখক সোহেল আকন্দকে সভাপতি ও আবু হান্নানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আনিছুর রহমান, মোঃ মোবারক হোসেন, সহ-সাধারন সম্পাদক জাহিদ হাসান, সজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, আফসার আলী ও মোস্তাক মামুন। এছাড়াও লিমন হোসেন, আলহাজ রফিক উদ্দীন, আব্বাস আলী, মিজানকে সদস্য করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি সোহেল আকন্দ জানান, শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেনো কখনোই অবনতির দিকে না যেতে পারে, সে লক্ষ্যেই আইন শৃংখ্যলা কমিটি গঠন করা হয়েছে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
রাজনীতি
নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...
