শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

স্থানীয় প্রতিনিধিঃ শাহজাদপুর থানার সম্প্রতি যোগদানকৃত অফিসার ইনচার্জ রেজাউল হক মাদক নির্মুলে বিশেষ ভুমিকা রেখে চলেছেন। তিনি ইতি মধ্যে শাহজাদপুরের মাদক সম্রাট ক্ষ্যাত সায়েম মেম্বরসহ বড় বড় মাদক ব্যাবাসীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন যা শাহজাদপুরে ব্যাপক প্রশংসিত হয়েছে। এছাড়াও মাদক সেবনকারীদের ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছেন যাতে করে সেবনকারীরা মাদকমুক্ত হয়। ইতিমধ্যেই মাদক ব্যাবসায়ীদের কাছে মুর্তীমান আতং হয়ে উঠেছেন তার ভুমিকার জন্য। যোগদানের পর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন। তার এই অভিযান অব্যাহত রাখায় শাহজাদপুরে কিছুটা হলেও মাদক বিক্রী ও মাদক সেবন কমে এসেছে বলে মনে করেন এলাকাবাসী।অফিসার ইনচার্জ রেজাউল হক এ প্রতিবেদককে জানান, তার মুল লক্ষ্যে উদ্দেশ্য শাহজাদপুরকে মাদকমুক্ত করা, অপরাধ দমন করা, আইনশৃঙ্খলার উন্নতি ঘটানো।  মাদক ব্যাবসায়ীরা যত প্রভাবশালীই হোক আমি তাদের ধরে আইনের আওতায় আনবো। কারো হাতই আইনের থেকে বড় নয়। মাদক নির্মুল করতে আমি বদ্ধপরিকর। সেই সাথে শাহজাদপুরে অপরাধ দমন করা ও আইন শৃঙ্খলার উন্নতি ঘটনো আমার লক্ষ্য। তিনি আরও বলেন, সবার সহযোগীতায় আমি শাহজাদপুরকে মাদকমুক্ত, অপরাধ মুক্ত করবো। এদিকে মাদক নির্মুলে অভিযান অব্যাহত রাখায় তাকে অভিনন্দন জানিয়েছেন শাহজাদপুরবাসী। এলাকাবাসীরা আরও জানায় শাহজাদপুরে মাদক যেভাবে গ্রাস করে ফেলেছিলো এভাবে চলতে থাকলে বর্তমান তরুণ প্রজন্ম যারা লেখা পড়া করে আগামিতে নেতৃত্ব দেবে বা যারা সরকারি বেসরকারি বড় বড় পদে চাকুরি করবে তারা যদি এখনই ছাত্র জীবনে নেষা করে নষ্ট হয়ে যায় তাহলে তারা আগামীতে ভালো কিছু করতে পারবেনা। কাজেই বর্তমান ওসি যেভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাঠে নেমেছেন তা ধরে রাখতে পারলে বর্তমান তরুন প্রজন্ম আগামীতে তাদের মাদকমুক্ত সুন্দর ভবিষ্যত গড়তে পারবে। তাই মাদকের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযান অব্যাহত রাখার দ্বাবি জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...