বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শনিবার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই যৌথ সভায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, ‘শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে কোন বিরোধ নেই। আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক সকলে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করবো। আমাদের লক্ষ দলকে আরও সুসংগঠিত করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় শাহজাদপুর থেকে নৌকার বিজয়ী আসন উপহার দেওয়া। আওয়ামী লীগকে শক্তিশালী করতে প্রয়োজন হলে দলের জন্য আত্মত্যাগ করতেও প্রস্তুত আছি। এজন্য সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দলীয় কর্মকান্ড আরও গতিশীল ও শক্তিশালী করতে সাধ্যমতো কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।’ ওই যৌথ সভায় সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম তার বক্তব্য বলেন, ‘ আসন্ন জাতীয় নির্বাচনের আর বেশী সময় হাতে নেই। এখন থেকেই আমাদের সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য বিভিন্ন স্থানে কর্মী সভা করেছি।’ তিনি আরও বলেন, ‘স্বপন-চয়নের মধ্যে কোন বিরোধ নেই, আমরা ঐক্যবদ্ধ আছি ও থাকবো। নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন যিনিই পাবেন, আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে তার হয়েই কাজ করবো। আমাদের সামনে একটাই লক্ষ, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনা।’ ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, রফিকুল ইসলাম বাবলা, ডা. ইউনুস আলী খান, নিয়ামুল ওয়াকিল খান, সাইফুল ইসলাম, ফেরদৌস হোসেন ফুল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, হাসিবুল হক হাসান, আব্দুস ছামাদ, লুৎফর রহমান তালুকদার, আল-মাহমুদ প্রমুখ। উক্ত যৌথ সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...