মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় পুলিশ ৩ চোরকে গ্রেফতার করলেও ৯ দিনেও উদ্ধার করতে পারেনি মালামাল। জানা গেছে, গত ১৭ জুন রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়ির ঘুমন্ত সবাইকে অচেতন করে চোরের দল নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সাড়ে ৯ লাখ টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার থানা পুলিশ কৈজুরী ইউনিয়নের জগতলা গ্রামের ভোলা, সামছুল ও পলাশ নামের ৩ চোরকে গ্রেফতার করে। ধৃত ৩ চোর চুরি করার কথা স্বীকার করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি। এলাকাবাসী অভিযোগে জানায়, একই ভাবে ঘুমন্ত মানুষকে অচেতন করে সম্প্রতি বাসুরিয়ার শহিদ আলীর বাড়ি, জামিরতার জীবন সাহার বাড়ি ও জগতলার হাই ডাক্তারের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটলেও এর কোন প্রতিকার হয়নি। এতে এলাকায় চুরি আতংক বিরাজ করছে ও এলাকাবাসী জানমালের নিরাপত্ত্বা নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান, ‘ধৃত ৩ জন চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার বিকেলে এদের জেল হাজাতে প্রেরণ করা হয়েছে ও বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।’ অপরদিকে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘চুরির মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

বাংলাদেশ

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অবশেষে কোভিড-১৯ ন...

শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ

বাংলাদেশ

শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ

মাদারীপুরের শিবচর উপজেলা এখন করোনা মুক্ত। গত ২৪ ঘন্টায় সবশেষ একজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় আক্রান্ত ২২ জনের সবাই এখন স...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ধর্ষণ ঠেকাতে ইলেক্ট্রিক ব্রা