বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : আজ রোববার ভোররাতে শাহজাদপুর থানার এএসআই আব্দুর রহমানের গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে থানার একদল পুলিশ উপজেলার বর্ণিয়া এলাকা থেকে অপহরন ও ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক অাসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী হলেন উপজেলার দেওয়ান তারুটিয়া মহল্লার মৃত সন্তোষ মন্ডলের ছেলে মো: নূর ইসলাম। শাহজাদপুর থানা পুলিশ জানায়, থানার এএসআই আব্দুর রহমানের দেয়া গোপন সংবাদের ওপর ভিত্তি করে এদিন ভোরে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেনের নেতৃত্ব এসআই আজিজ, এসআই সামিউল, এসআই হাই, এএসআই আব্দুর রহমান, এএসআই উজ্জ্বল, এএসআই সাজুসহ পুলিশের বিশেষ একটি টিম উপজেলার গালা ইউনিয়নের দুর্গম এলাকা বর্ণিয়া থেকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়েরকৃত ১৯১/২০০৪ (বেড়া) নং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নূর ইসলামকে গ্রেফতার করে। আজ দুপুরে নূর ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ঘটনার প্রায় ১৪ বছর ধরে আসামী নূর ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসছিলো। অবশেষে সে ধ গ্রেফতার হওয়ায় থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...