সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার(৮ফেব্রুয়ারী) বিকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ বালিকা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ৬শ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষকে কম্বল ও মাস্ক বিতরন করেন।
এর আগে আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক এমপি চয়ন ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহীদ শেখ কাজল, উপজেলা সেচ্ছা সেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ ফারুক সরকার, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক হুমায়ন কবীর টিপু, গাড়াদহ ইউপ’র সম্ভাব্য চেয়ারম্যান মনোয়ন প্রত্যাশী মো: মুকুল প্রমূখ।
আলোচনা সভায় চয়ন ইসলাম গাড়াদহ বাসীর উদ্দেশ্যে বলেন, করোনা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা বিজয়ী হয়েছেন। তার সঠিক নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। আরো বলেন, আপনারা নিজেদের মানুষকে চিনতে শিখুন, নিজেদের মানুষকে ধরে রাখতে চেষ্টা করুন, আপনারা বার বার পরাজিত হয়েছেন, এবার বুঝতে শিখুন এটাই আমার প্রত্যাশা।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
