মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ট্যাংকলরি শ্রমিক মধু প্রামাণিক ওই গ্রামের হাজী শহীদ প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকেরা বাঘাবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এবং ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করার দাবি জানিয়েছে। অন্যথায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে অাল্টিমেটাম দিয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, নিহত মধুর চাচাতো ভাইয়ের বৌ-ভাত অনুষ্ঠান শেষে উচ্চ শব্দে গান বাজানো নিষেধ করায় ও মধুর ছেলে সাব্বিরকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করার বিষয় নিয়ে পাশের বাড়ির হাছেন সরকারের ছেলে জাহাঙ্গীর সরকারের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর সরকারের ছেলে মিঠুন সরকারসহ ২০/২৫ জন এলোপাতাড়িভাবে কুপিয়ে মধু প্রামাণিককে গুরুতর আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পোতাজিয়া ও পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মধুর মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এলাকায় পুলিশী টহল জোরদাড় করা হয়েছে। নিহত শ্রমিকের লাশ বাদ এশা নুকালী ঈদগাহ মাঠে জানাযার নামাজ ও আলোকদিয়ার কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা