বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ গত কয়েক দিনের হাড় কাপানো শীতে শাহজাদপুর উপজেলা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলা ১৩ টি ইউনিয়নের প্রায় ২ লক্ষ শত দরিদ্র নারী ও শিশু শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে যমুনা নদীর চরাঞ্চলবাসীর অবস্থা আরোও ভয়াবহ। এক টুকরো শীতের কাপুড়ের অভাবে তারা যুবুসুবু হয়ে সারা রাত জেগে কাটচ্ছে। অনেকে আবার খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। হাড়কাপানো এই শীতে এ অঞ্চলের গবাদী পশুরও অবস্থা খারাপ হয়ে এসেছে। শীতের প্রকপে উপজেলার সর্বত্র শিশুদের মাঝে ঠান্ডা জনিত নানা রোগ ছড়িয়ে পড়েছে। হাসপাতাল গুলোতে রোগ আক্রান্ত শিশুদের ভীর বাড়ছে। এ প্রর্যন্ত ৫ শতাধিক শিশু ঠান্ডা জনিত ও নিউমনিয়া রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ইতি মধ্যেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চর বেতকান্দি গ্রামের লাভলু মিয়ার ছেলে নাঈম আহমেদ (৬ দিন) মারা গেছে। শীত ও ঘনকুয়াশায় চট্টগ্রাম-বাঘাবাড়ী নৌ বন্দর রুটে সার ও পণ্যবাহী জাহাজ চলাচল বিঘ্ন ঘটছে। এছাড়া শাহজাদপুর-ঢাকা মহাসড়কে যানবহন চলাচলেও চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। সন্ধা থেকে পর দিন দুপুর পর্যন্ত কুয়াশায় জনিত কারণে হেড লাইড যানবাহন গুলোকে চলাচল করতে হচ্ছে। তীব্র শীতে এ অঞ্চলে রবি শষ্যের ব্যপক ক্ষতি হচ্ছে। এলাকাবাসী শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের জোর দাবি জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)

শাহজাদপুর

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলেছে...