শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
9-7-14-ds-pic-15 শাহজাদপুরে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক ও জমাজমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যা কান্ডটি ঘটেছে। নিহত শিশুর নাম রাশিদুল ইসলাম (৯), সে উপজেলার ঘোড়শাল গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে। গত কাল বুধবার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, গত কাল বুধবার সকালে এলাকাবাসী উক্ত গ্রামের গ্রামের মোল্লা মার্কেটের পূর্ব পাশের একটি জমির মধ্যে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে। নিহতের শরীরে ও গলায় কিছু চিন্থ দেখা গেছে। পরিবারের বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, গত মঙ্গলবার রাতের কোন এক সময় শিশুটি নিখোজ হয়। এর পর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিলনা। গত কাল বুধবার সকালে লাশটি বাড়ি থেকে কিছুদূরে খোলা জমি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক ভাবে স্বজনদের সঙ্গে জমাজমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এ ঘটনার জের ধরে তাকে স্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...